ভৈরবে দুর্বৃত্তদের বর্বরোচিত নৃশংস হামলায় সাবেক পৌর কাউন্সিলর নিহত, পরিবারের দাবি পরিকল্পিত খুন

সোহানুর রহমান সোহান ভৈরব( কিশোরগঞ্জ)

রোববার দিবাগত মধ্যে রাত ১২ টার দিকে ভৈরব পৌর শহরের প্রাণকেন্দ্রস্থ টিনপট্টি এলাকার রমজান আলী মিয়ার, হাউলী রোডে বর্বরোচিত নৃশংস হামলায় সাবেক পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের ( নিষিদ্ধ ঘোষিত) এর সাধারণ সম্পাদক মো.আল-আমিন সৈকত(৪০) নিহত হয়েছে।

নিহত আল-আমিন সৈকত পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া ৮ নং ওর্য়াডের আড়াই ব্যাপারী বাড়ির ব্যবসায়ী মৃত হাজী জসিম উদ্দিন মিয়ার বড় ছেলে। তিনি ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালকসহ সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া অঙ্গণে বেশ পরিচিত মুখ ছিলেন।

৪ সন্তানের জনক নিহত সৈকত এর স্ত্রী তানিয়া খানম এটিভি অনলাইন– কে জানান- ঘটনার কিছুক্ষণ আগে আনুমানিক রাত সাড়ে ১১ টায় আমার মোবাইলে ফোন করলে সে বলে (আমার স্বামী) বলে ভাত রেডি কর! আমি আসছি। রাত ১২ টার দিকে আল-আমিন সৈকত মটর সাইকেল যোগে ভাড়া বাসায় যাওয়ার পথে তার পথ গতিরোধ করে দুর্বৃত্ত ৪/৫ জন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপুযূপরী কোপাতে থাকে। ঘটনাটি ঘটে তার বাসা থেকে প্রায় দেড়শ মিটার দূরে।

ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন সৈকত-কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালে সম্পন্ন হয়েছে।

নিহতের মা এবং স্ত্রী জানান – বাজারের মার্কেটের বিল্ডিং নিয়ে শত্রুতার জেরে তাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে।

এই ঘটনায় ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন-দুর্বৃত্তদের আর্তকিত হামলায় আল-আমিন সৈকত নিহত হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের সাড়াঁশি অভিযান চলছে।

এ ঘটনার পর থেকে আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার এলাকাতে বেশ কয়েকটি সিসি ক্যামেরা দ্বারা পরিবেষ্টিত। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *