কক্সবাজারে অবৈধ অস্ত্রসহ দুইজন আটক

এটিভি অনলাইন ডেস্ক

কক্সবাজার শহর ফাঁড়ি পুলিশের অভিযানে একটি অবৈধ অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন পৌরসভার ঘোনার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন- কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মহাজের পাড়ার মো. ইয়াকুব আলীর ছেলে মো. ফয়সাল (৪৫) এবং ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোনার পাড়ার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. রুবেল (৩০)। পুলিশ জানায়, অভিযানকালে আটক দুজনের কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *