অষ্টগ্রামে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।‎‎

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই ২০২৬) সন্ধ্যায় অষ্টগ্রাম থানা পুলিশের একটি দল উপজেলার দেওঘর ইউনিয়নের পশ্চিম সাভিয়ানগর এলাকায় হাজী লাল মিয়া মাদ্রাসার সামনের পাকা (ঢালাই) সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ছন্টি মিয়া (৩২), পিতা- মৃত নুর ইসলাম, গ্রাম- রংপুরহাটি এবং আবুনী রবিদাস (৫৩), স্বামী- মৃত অনীল রবিদাস, গ্রাম- সাভিয়ানগরকে আটক করা হয়।

‎‎পরে তাদের কাছ থেকে ৫০০ গ্রাম করে মোট ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার এফআইআর নং-৯ এবং জি.আর. নং-৯৪, তারিখ ১৫ জুলাই ২০২৬।

‎‎এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে অষ্টগ্রাম থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।”‎‎পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *