দুর্নীতির অভিযোগে বরিশালের ডিসি প্রত্যাহার বিদায়বেলায় ‘ঝাড়ু মিছিল’

বরিশাল ব্যুরো

নির্বাচনকালীন তহবিল আত্মসাৎ ও সীমাহীন দুর্নীতির অভিযোগে বরিশাল জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খায়রুল আলম সুমনকে প্রত্যাহার করা হয়েছে। তার বিদায়বেলায় বরিশালে নজিরবিহীন এক ‘ঝাড়ু মিছিল’ বের করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।

জেলা প্রশাসনের ইতিহাসে কোনো ডিসির বিরুদ্ধে এমন ঘটনা এটিই প্রথম।​তার স্থলাভিষিক্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে।​

যেসব গুরুতর অভিযোগ উঠেছে ​ভোটকেন্দ্রের নামে অর্থ আত্মসাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলায় অতিরিক্ত ও ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র দেখিয়ে প্রায় ৬২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

​ভুয়া বিল-ভাউচার রিটার্নিং অফিসারের কন্ট্রোল রুম, পর্যবেক্ষণ টিম ও বিভিন্ন ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে কোটি টাকার সরকারি অর্থ লোপাট করেছেন তিনি।​

কর্মকর্তা-কর্মচারী বদলি সীমাহীন দুর্নীতির তথ্য সাংবাদিকদের কাছে ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় জেলা প্রশাসনের প্রায় এক ডজন কর্মকর্তা-কর্মচারীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদলি করেন এই জেলা প্রশাসক।

​গণমাধ্যমে এই অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বরিশালে তীব্র তোলপাড় ও জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশেষে সরকার তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *