অষ্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, চালক আটক

মোঃ নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পিকআপ ও মোটরসাইকেলের  সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। ‎‎সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চালবোঝাই একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিনজনের মৃত্যু হয়।‎‎

নিহতরা হলেন- মিঠামইন উপজেলার মহিষাকান্দি এলাকার বাসিন্দা মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের ৬  বছর বয়সী ছেলে আয়ান।‎‎

জানা গেছে, ঈদের ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন মনির হোসেন। পথে ভাতশালা সেতুর মিঠামইন এলাকায় পৌঁছালে পিকআপের সাথে দুর্ঘটনা হয় তাদের মোটরসাইকেলটি।

‎‎মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, দুর্ঘটনার পর পিকআপের চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *