অষ্টগ্রামে সরকারি জায়গা দখল করে বালু ভারাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে: স্থানীয়দের ক্ষোভ

মোঃ নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সরকারী জায়গা অবৈধ দখল করে বালু ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতার বিরুদ্ধে। জায়গাটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হওয়ায়, ছাত্র/ছাত্রীদের খেলার মাঠ ও এলাকাবাসীর মরদেহ জায়নামাজের স্থান নিমার্ণের দাবি দীর্ঘ দিনের। অবৈধ দখলদাররা এখানে বসতবাড়ী নির্মাণ করলে গ্রামবাসীর যাতায়াত, শিক্ষার্থীদের খেলাধুলা মারাত্নকভাবে বিঘ্নিত হবে এবং এলাকার পরিবেশ বিনষ্ট হবে বলে তাদের অভিযোগ।‎স্থানীয় সূত্রে জানা যায়-উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের নোঁয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ১৪২৯,১৫৩৯ দাগের ১নং খতিয়ানভূক্ত ৫৪শতাংশ জায়গা ইসলাম উদ্দিন নামে স্থানীয় বিএনপি নেতা অবৈধভাবে দখল করে বালু ভরাট করে বাড়ি নির্মানের প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।‎‎প্রাক্তন মেম্বার সাহাজ উদ্দিন জানান, এলাকাবাসীর পক্ষে বিষয়টি উপজেলা প্রশাসনসহ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দখলদারদের উচ্ছেদ করে বিদ্যালয়ের খেলার মাঠ নির্মানের দাবী এলাকাবাসীর। ‎‎অভিযুক্ত ইসলাম উদ্দিন জানান, আমার বাড়ীতে ঘর উঠানোর জন্য বালু দরকার। তাই এ জায়গায় বালু রাখছি। পরবতীর্তে সরিয়ে নিব।‎‎এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা জানান, বিষয়টি আমি খতিয়ে দেখছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *