অষ্টগ্রাম প্রতিনিধি

কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় অষ্টগ্রাম উপজেলার সাভিয়ানগর বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বাদ আসর আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে ফজলুর রহমানের রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় মুসল্লিসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন— মোঃ আব্দুল মান্নান, সাবেক সদস্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি; আনিসুর রহমান চৌধুরী, সাবেক আহ্বায়ক দেওঘর ইউনিয়ন যুবদল; মুনসুর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক দেওঘর ইউনিয়ন বিএনপি; মোঃ মহসীন সরকার, সাবেক সাধারণ সম্পাদক দেওঘর ইউনিয়ন ছাত্রদল; রাকিবুল হাসান পাভেল, আহ্বায়ক দেওঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল; আহমদ রেজা, সদস্য সচিব দেওঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল; এরশাদ মিয়া, যুগ্ম আহ্বায়ক মৎস্যজীবী দল অষ্টগ্রাম উপজেলা শাখা; আব্দুল আমিন, সহ-সভাপতি শ্রমিক দল অষ্টগ্রাম উপজেলা শাখাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান একজন সৎ, সাহসী ও জনগণের পাশে থাকা রাজনীতিবিদ। তার অসুস্থতায় এলাকার সর্বস্তরের মানুষ উদ্বিগ্ন। তারা আশা প্রকাশ করেন, মহান আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে সক্রিয়ভাবে কাজ করতে পারবেন।
শেষে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং ফজলুর রহমানের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
