কিশোরগঞ্জ–৪ আসনে ফজলুর রহমানের পক্ষে শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পক্ষে অষ্টগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (২৫ জানুয়ারি) রাতে অষ্টগ্রাম বড় বাজারে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে অষ্টগ্রাম উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

‎আলোচনা সভায় অষ্টগ্রাম উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর রাজীব হোসেন তাপস সভাপতিত্ব করেন।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম শাহিন, সাংগঠনিক সম্পাদক, অষ্টগ্রাম উপজেলা বিএনপি।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একরামুল হক সাব্বির, সভাপতি, কাস্তুল ইউনিয়ন বিএনপি ও সহসভাপতি, অষ্টগ্রাম উপজেলা বিএনপি।

‎এছাড়া সভায় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন আনা, আহ্বায়ক, অষ্টগ্রাম উপজেলা যুবদল; এস এম জাভেদ, সাবেক আহ্বায়ক, অষ্টগ্রাম উপজেলা ছাত্রদল; তিতুমীর হোসেন সোহেল, আহ্বায়ক, অষ্টগ্রাম উপজেলা ছাত্রদল; মাহফুজুল আলম দানা, আহ্বায়ক, অষ্টগ্রাম উপজেলা মৎস্যজীবী দল; মেহেদী হাসান আকাশ, আহ্বায়ক, তাতী দল; সুমন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক, অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং তাকবীর আহমেদ, আহ্বায়ক, কলেজ ছাত্রদল।

‎আরও উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেনু মিয়া, সহসভাপতি আব্দুল খালেক, যুগ্ম সম্পাদক আবুল হোসেনসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎আলোচনা সভা সঞ্চালনা করেন অষ্টগ্রাম উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

‎সভায় বক্তারা বলেন, কিশোরগঞ্জ–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তাঁকে বিজয়ী করতে শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান বক্তারা।

‎আলোচনা সভা শেষে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *