দীপ্ত টিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মশিউর রহমান নাদিম

নিজস্ব প্রতিনিধি

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘দীপ্ত টিভি’ এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সদস্য মশিউর রহমান নাদিম।
‎তিনি দীর্ঘদিন ধরে দৈনিক জনবাণী পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ, অনুসন্ধানী প্রতিবেদন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তাঁর দক্ষতা ইতোমধ্যেই পাঠক ও সহকর্মীদের কাছে প্রশংসিত।
‎মশিউর রহমান নাদিমের এই নিয়োগে কিশোরগঞ্জ জেলার সাংবাদিক সমাজে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সহকর্মী সাংবাদিক, পেশাজীবী মহল ও শুভানুধ্যায়ীরা তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেছেন।
‎দীপ্ত টিভির জেলা প্রতিনিধি হিসেবে তিনি কিশোরগঞ্জের সার্বিক উন্নয়ন, সামাজিক সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও দায়িত্বশীলভাবে জাতীয় পরিসরে তুলে ধরবেন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *