অষ্টগ্রামে প্রকাশিত সংবাদ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি

অষ্টগ্রামে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ ও নিজের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাঙ্গালপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক এবং অষ্টগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি মুর্শেদী কামাল।

‎বৃহস্পতিবার  (৮ জানুয়ারি ২০২৬) দুপুরে  অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া বিএনপির কার্যালয়ে   আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মনগড়া তথ্য ছড়িয়ে জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে। প্রকাশিত সংবাদে প্রকৃত তথ্য উপস্থাপন না করে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

‎মুর্শেদী কামাল বলেন, আমি দীর্ঘদিন ধরে দল ও এলাকার মানুষের জন্য কাজ করে আসছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল মিথ্যা ও বানোয়াট মামলার মাধ্যমে আমাকে হয়রানি করছে। এসব অপপ্রচার ও মামলার কোনো ভিত্তি নেই।

‎তিনি সংশ্লিষ্ট সাংবাদিক ও সংবাদমাধ্যমকে দায়িত্বশীলতা ও সত্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানান তিনি।

‎সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে মুর্শেদী কামালের বিরুদ্ধে অপপ্রচার ও মামলা করা হচ্ছে, যা অবিলম্বে প্রত্যাহার করা উচিত।
‎বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করা জরুরি, যাতে কেউ মিথ্যা তথ্যের শিকার না হয় এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *