হাওরে মাটি পাচার রোধে মোবাইল কোর্ট, ৩ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩মাসের জেল

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে হাওরের মাটি পাচার রোধে মোবাইল কোর্ট পরিচালনা করে  লাখ টাকা জরিমানা অনাদায়ে 1জনকে তিন মাসের জেল দিয়েছে উপজেলা প্রসাশন। আজ (১৩ ডিসেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের বাঘাইয়া গোনা হাওরে এ অভিযান পরিচালিত হয়।

‎অষ্টগ্রাম থানা পুলিশের সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আহাদ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

‎স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র হাওরের মাটি ঢাকা,মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। সরেজমিনে দেখা যায়, বেশ কিছু এক্সাবেটরে মাটি কেটে ট্রলি ভরে বড় বড় বাল্কহেড বোঝাই করে দেশের বিভিন্ন স্থানে মাটি পাচার করছে একটি চক্র।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাণিজ্যিক উদ্দেশ্যে উপরিভাগের মাটি কাটা সংক্রান্ত বিদ্যমান বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর নির্ধারিত ধারায় 3লাখ টাকা জরিমানা অনাদায়ে আটককৃত 1জনকে 3মাসের জেল দেওয়া হয়।

‎অভিযান পরিচালনাকারী অষ্টগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদ বলেন, হাওরের কৃষিজমি রক্ষায় মাটি পাচার চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। আইন লঙ্গন করে কেউ কার্যক্রম চালাতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *